Department of Business Administration

News Details

১৮ই নভেম্বর ২০২৩ তারিখে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে শীতের সব চেয়ে বড় চমক পিঠা উৎসব পালন করা হয়েছে।

পাটালি গুড় শীতের পিঠা

খেতে মজা গন্ধ মিঠা

খেজুর রসে ধোঁয়া গরম

নতুন চালের পিঠা নরম

পরব চলে সারা বাড়ি

পিঠা নিয়ে কাড়াকাড়ি

পিঠা পুলি মিষ্টি রসাল

চুলার ওমে শীতের সকাল

১৮ই নভেম্বর ২০২৩ তারিখে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে শীতের সব চেয়ে বড় চমক পিঠা উৎসব পালন করা হয়েছে।

বাংলার সংস্কৃতি-কে প্রাধান্য দিয়ে নানা রকম পিঠার স্টল ছিলো সাথে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান।

আপনাদের সকলের উপস্থিতিতে সকাল সকাল হরেক রকম পিঠার মেলায় আর বিকালে চমক ছলা বলা নৃত্য কলায় - কেটে গেছে সুন্দর একটি দিন।

অংশ গ্রহণে ছিলো বিবিএ প্রোগ্রামের ১ম থেকে ৩য় সেমিস্টারের সকল ছাত্র ছাত্রী বৃন্দ। তাদের অংশগ্রহণে উজ্জীবিত হয়েছিলো আমাদের প্রাঙ্গন।

আমাদের কো-অর্ডিনেটর স্যার এবং লেকচারারদের মাধ্যমে সম্পন্নকৃত এই আয়োজনে ছাত্রছাত্রীরা প্রমাণ করেছেন কিভাবে নিজেদের বুদ্ধিমত্তা এবং পুঁজির মাধ্যমে ঐক্য বদ্ধ হয়ে নতুন কিছু করা যায় - যা ব্যবসায় প্রশাসনে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Accreditation And Collaboration